বিষাক্ত বাতাসে আচ্ছন্ন দিল্লি, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
, ২৮ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ঘন ও বিষাক্ত ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদ-ের তুলনায় গতকাল সোমবার শহরটির বায়ুদূষণের মাত্রা বেড়েছে ১৬ গুণেরও বেশি।
শীতকালে দিল্লি নিয়মিতভাবেই ভয়াবহ দূষণের কবলে পড়ে। ঠান্ডা বাতাসে দূষণকারী উপাদান মাটির কাছাকাছি আটকে থাকে। খড় পোড়ানো, কারখানার ধোঁয়া ও যানবাহনের নির্গমন মিলে তৈরি হয় প্রাণঘাতী পরিবেশ।
‘আইকিউএয়ার’-এর তথ্যমতে, গতকাল সোমবার শহরটির কিছু এলাকায় প্রতি ঘনমিটারে পিএম ২.৫ কণার মাত্রা পৌঁছেছে ২৪৮ মাইক্রোগ্রামে। এই অতিক্ষুদ্র কণা রক্তপ্রবাহে প্রবেশ করে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
ভারত সরকারের এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন জানিয়েছে, আগামী দিনগুলোতে বাতাসের মান আরও খারাপ হতে পারে। ডিজেল জেনারেটর ব্যবহারে নিয়ন্ত্রণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথমবারের মতো নয়াদিল্লিতে ‘ক্লাউড সিডিং’-এর পরীক্ষা চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। এর মাধ্যমে আকাশে রাসায়নিক ছুড়ে ত্রমভাবে বৃষ্টি নামিয়ে বাতাস পরিষ্কার করার চেষ্টা করা হবে।
এ বিষয়ে পরীক্ষামূলক বিমান ও পাইলট প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর।
‘দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ’-এর এক গবেষণায় বলা হয়েছে, ২০০৯-১৯ সালের মধ্যে ভারতে বায়ুদূষণজনিত কারণে ৩৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)