বিশ্ব বাজারে কমেছে খাবারের দাম -জাতিসংঘ
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, বিশ্ব বাজারে গম ও ভুট্টার দাম কমায় খাদ্য মূল্য কমেছে। এছাড়া কমেছে গোশতের দামও।
গত জুমুয়াবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এফএও।
বিবৃতিতে বলা হয়, জানুয়ারিতে খাদ্য মূল্য সূচক দাঁড়িয়েছে ১১৮ পয়েন্ট, যা ডিসেম্বরের তুলনায় এক শতাংশ ও গত বছরের তুলনায় ১০.৪ শতাংশ কম। তবে চিনির দাম বেড়েছে। গত বছরের অব্যাহত প্রবণতা মেনেই এ বছরও মূল্য সূচক কমেছে।
এফএও জানিয়েছে, সরবরাহকারী দেশগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতার কারণে বিশ্বে গমের রপ্তানি মূল্য কমায় ফাওয়ের সিরিয়াল মূল্য সূচক গত মাসের তুলনায় ২.২ শতাংশ কমেছে। এ ছাড়া ভূট্টার দামও কমেছে।
গত সাত মাস ধরে গোশতের মূল্য সূচকও অব্যাহতভাবে কমছে বলেছে সংস্থাটি। গত ডিসেম্বরের তুলনায় এ হার ১.৪ শতাংশ কমেছে বলে জানিয়েছে তারা।
এএফও বলছে, একই সময়ে চিনির মূল্য বেড়েছে। আগের মাসের তুলনায় জানুয়ারিতে চিনির মূল্য সূচক বেড়েছে ০.৮ শতাংশ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।