আমিরাতে ডিগ্রি-মাস্টার্স ছাড়া মিলছে না শ্রমিক ভিসা
সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক ভিসা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন কর্মরত বাংলাদেশি প্রবাসীরা। অদক্ষ কর্মীদের জন্য এতদিন শ্রমিকসহ অন্যান্য পেশার ভিসা খোলা থাকলেও ডিগ্রি বা মাস্টার্স সনদ ছাড়া শ্রমিক ও রেসিডেন্স ভিসার অনুমতি মিলছে না দেশটিতে।
প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য বিশাল বাজার হচ্ছে আরব আমিরাত। গত এক দশকে এই শ্রমবাজারটি নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছিল। জটিলতা কাটিয়ে করোনা পরবর্তী সময়ে এ শ্রমবাজারে কয়েক লাখ বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে।
২০২৩ সালের মাঝামাঝি সময় থেকে এই শ্রমবাজার আবারও সংকুচিত হয়ে এসেছিল। সাম্প্রতিক সময়ে শ্রমিক ভিসা পুরোপুরি বন্ধ করে দিয়েছে দেশটি। শুধুমাত্র ডিগ্রি বা মাস্টার্স সনদ প্রদান করতে পারলে তাতে ভিসা মিলবে বাংলাদেশিদের। তবে বাংলাদেশিদের জন্য পার্টনার বা মালিকানা ভিসার কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।