বিশ্ব তেলবাজারে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ সংকট তৈরি হয়েছে
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আশির, ১৩৯৩ শামসী সন , ১৩ মার্চ, ২০২৬ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বৈশি^ক তেলবাজারের ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ সংকট তৈরি করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)
সংস্থাটি তাদের মাসিক তেলবাজার প্রতিবেদনে বলেছে, পারস্য উপসাগর অঞ্চলে জাহাজ ও জ্বালানি স্থাপনাগুলোতে নতুন করে হামলার কারণে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের প্রবাহ এখন প্রায় ‘ফোঁটার মতো ক্ষীণ’ হয়ে গেছে। সাধারণত এই প্রণালি দিয়ে প্রতিদিন বিশে^র মোট তেল উৎপাদনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ পরিবাহিত হয়।
পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করা এই জলপথকে আইইএ বিশে^র সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন সংকীর্ণ পথ বা ‘ক্রিটিক্যাল অয়েল ট্রানজিট চোকপয়েন্ট’ হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোর কাছে তেল রপ্তানির বিকল্প পথ খুবই সীমিত।
এদিকে তাদের সংরক্ষণ ট্যাংক দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। ফলে এসব দেশ দৈনিক অন্তত এক কোটি ব্যারেল তেল উৎপাদন কমিয়ে দিয়েছে।
আইইএ সতর্ক করে বলেছে, জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক না হলে সরবরাহ ঘাটতি আরও বাড়বে।
সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, চলতি মাসে বৈশি^ক তেল সরবরাহ দৈনিক প্রায় ৮০ লাখ ব্যারেল কমে যেতে পারে। যদিও মধ্যপ্রাচ্যের উৎপাদন কমার একটি অংশ বিশে^র অন্যান্য অঞ্চলের উৎপাদন বাড়িয়ে কিছুটা সমন্বয় করা হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল সাতটি উপসাগরীয় দেশের বেশিরভাগ (সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ইরান) বিভিন্ন মাত্রায় তাদের তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)