রাশিয়ান জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা নেই বাংলাদেশের
, ২৩ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আশির, ১৩৯৩ শামসী সন , ১৩ মার্চ, ২০২৬ খ্রি:, ২৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাশিয়ান জ্বালানি তেল (রুশ ক্রুড অয়েল) রিফাইন বা পরিশোধনের সক্ষমতা বাংলাদেশের ইস্টার্ন রিফাইনারির নেই। চট্টগ্রামের পতেঙ্গায় প্রধান জ্বালানি স্থাপনায় অবস্থিত ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত দেশের একমাত্র এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে (ইআরএল-পিএলসি) বর্তমান প্রযুক্তি ও কারিগরি ব্যবস্থায় রাশিয়ান কোনো প্রকার অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করা সম্ভব নয়। এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।
বিশেষজ্ঞরা আরও জানান, ইস্টার্ন রিফাইনারির বিদ্যমান কারিগরি যে ডিজাইন তা রুশ ক্রুড অয়েল শোধনের উপযোগী নয়। বরং সেটি পৃথক ধরনের জ্বালানি তেলের পরিশোধন উপযোগী। যা মূলত মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান লাইট কিংবা মারবেন ক্রুড অয়েল পরিশোধনের জন্যই ডিজাইন করা হয়েছে। অপরদিকে রাশিয়ান ক্রুড অয়েল অতিমাত্রায় ভারী বা ঘন এবং সালফারযুক্ত। তাই রুশ ক্রুড শোধনের সক্ষমতা ইস্টার্ন রিফাইনারিতে নেই।
উল্লেখ্য যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও রাশিয়ান ক্রুড অয়েল আমদানি করে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা যায় কিনা- এ বিষয়ে একাধিকবার উদ্যোগ গ্রহণ এবং পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছিল। তখন এই প্রতিবেদকের সাথে আলাপকালে বিগত আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল জানিয়েছিলেন, টেকনিক্যাল কারণে রুশ ক্রুড অয়েল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা সম্ভব হবে না। সুতরাং আমদানিরও অবকাশ নেই। এরপর আমদানির পদক্ষেপ বাতিল করা হয়।
সংশ্লিষ্ট অভিজ্ঞ প্রকৌশলী সূত্র আরও জানায়, ইতোপূর্বে পরীক্ষার জন্য আনা হয়েছিল রাশিয়ান জ্বালানি ক্রুড অয়েল। এর নমুনা ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে প্রমাণিত হয়েছে ইস্টার্ন রিফাইনারির বর্তমান কারিগরি ও প্রযুক্তিগত ডিজাইনে রাশিয়ান অপরিশোধিত জ¦ালানি তেল পরিশোধন (রিফাইন) করা সম্ভব নয়।
কারণ রাশিয়ান ক্রুড অয়েল বেশিরভাগই উরলালস ক্রুড; যা তুলনামূলক অতিমাত্রায় ঘনত্বসম্পন্ন, ভারী। এতে সীসা ও সালফারের মাত্রাও অত্যধিক রয়েছে। তাছাড়া রাশিয়ান ক্রুডে ডিজেল এবং গ্যাসোলিনের পরিমাণও কম পাওয়া যায়। ইস্টার্ন রিফাইনারির টেকনিক্যাল কমিটি পরীক্ষার পর জানায় বিদ্যমান কারিগরি ও প্রযুক্তি কাঠামোর দ্বারা রাশিয়ান রাশিয়ান অপরিশোধিত জ¦ালানি তেল (ক্রুড অয়েল) ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা আদৌ সম্ভব নয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৫২ ভুয়া ‘রেশন’ কার্ডে ৪ কোটি টাকা ‘আত্মসাৎ’
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মশক নিয়ন্ত্রণে আজ থেকে বিশেষ অভিযান শুরু করছে ডিএনসিসি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফারে সিম কিনে প্রতারিত সহ¯্রাধিক পরিবার, বিনা অপরাধে হচ্ছেন আসামি
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকরি না পেয়ে অণলাইন দেখে জাল টাকা তৈরি, যুবক আটক
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে কার্গোতে জালিয়াতি, শুল্কায়ন ছাড়াই পণ্য খালাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪, পাশাপাশি ৯ স্বজনের দাফন
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া ও চাঁদাবাজি চলবে না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নির্বাচনী প্রতিশ্রুতির সুফল পাচ্ছে দেশবাসী -প্রতিমন্ত্রী শাহে আলম
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দ্রুতই চালু হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল -বিমানমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপিকে ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হচ্ছে -পানিসম্পদমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসএসসি ও পাবলিক পরীক্ষার আইন পরিবর্তন করা হবে -শিক্ষামন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর -তথ্যমন্ত্রী
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












