বিশ্বে সবচেয়ে দ্রুত উষ্ণ হওয়া মহাদেশ এখন ইউরোপ
, ১৪ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৩ মে, ২০২৬ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইউরোপ এখন বিশ্বের দ্রুততম উষ্ণ হতে থাকা মহাদেশ। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডাব্লিউএমও) এবং ইউরোপীয় মধ্যম-পরিসরের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের (ইসিএমডাব্লিউএফ) এক যৌথ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
গত বুধবার (২৯ এপ্রিল) বিগত বছরের পানিবায়ু পরিস্থিতির ওপর ভিত্তি করে তৈরি করা এই রিপোর্টটি প্রকাশ করা হয়, যা এই অঞ্চলের পরিবেশগত সংকটের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে ইউরোপের প্রায় প্রতিটি দেশেই তাপমাত্রা গড়ের চেয়ে অনেক বেশি ছিলো। উত্তর মেরু থেকে শুরু করে ভূমধ্যসাগরীয় অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়া দাবানলে গত বছরে প্রায় ১০ লাখ হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া শুষ্ক আবহাওয়ার কারণে মহাদেশটির প্রায় ৭০ শতাংশ নদীর পানির প্রবাহ স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে ইউরোপের শীতলতম দেশগুলোতে। নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডের মতো দেশগুলো জুলাই মাসে টানা ২১ দিনের এক নজিরবিহীন তাপপ্রবাহ প্রত্যক্ষ করেছে। এ সময় আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্তের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যা ওই অঞ্চলের জন্য বিরল।
প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালের মার্চ নাগাদ ইউরোপের তুষারাবৃত অঞ্চলের পরিমাণ ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। এছাড়া আইসল্যান্ডে ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম হিমবাহ ক্ষয় রেকর্ড করা হয়েছে। পাশাপাশি আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরে তীব্র ‘সামুদ্রিক তাপপ্রবাহ’ রেকর্ড করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি শিশুদের পড়াশোনায়ও বাধা দিচ্ছে ইসরায়েল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সামরিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই যুদ্ধে জিতেছে ইরান’
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গোপনে ইরানের পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার কাতারের
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার -ইরানের সেনাপ্রধান
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন খোয়া, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন গণমাধ্যমে খামেনি-ঘনিষ্ঠের সাক্ষাৎকার: পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখল
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেটেলারগুলি
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












