বিশ্বে প্রথম নির্মিত হচ্ছে ‘নেট-জিরো এনার্জি’ মসজিদ
, ১০ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৯ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
আবুধাবিতে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ‘নেট-জিরো এনার্জি’ মসজিদ। হাজার বছরের পুরনো কাদামাটি দিয়ে দেয়াল গাঁথার কৌশল, আর অন্যদিকে রয়েছে অত্যাধুনিক সৌর প্রযুক্তির মিশেলে আবুধাবির মাসদার সিটিতে তৈরি হচ্ছে এই মসজিদ।
যা তার নিজস্ব শক্তি উৎপাদন করবে এবং কার্বন নিঃসরণ করবে না। ফলে পরিবেশের ওপর এর কোনো প্রভাব পড়বে না। এই মসজিদ নির্মাণে অভিনব পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যাতে স্বাভাবিকের তুলনায় এক-তৃতীয়াংশ কম শক্তি এবং অর্ধেকেরও বেশি পানি খরচ হয়।
মসজিদ নির্মাণের অন্যতম চ্যালেঞ্জ ছিলো কিবলা প্রাচীরকে মক্কা শরীফের দিকে রাখার পাশাপাশি সূর্যের তাপ থেকে সুরক্ষা নিশ্চিত করা। প্রকৌশলীরা বিশেষ ধরনের ছাউনি, কোণাকুণি জানালা, ছাদে আলোর ব্যবস্থা এবং দেয়ালে তাপ নিরোধক আস্তরণ ব্যবহার করেছেন। বাইরের অংশে শীতল উপকরণ ব্যবহার করা হয়েছে।
এর নকশা করেছে বৃটিশ সংস্থা ‘অরুপ’। মসজিদটি তার প্রয়োজনীয় ১০০% শক্তিই সৌর প্যানেলের মাধ্যমে উৎপাদন করবে। এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর বিশাল মাটির প্রাচীর। আরব আমিরাতের সবচেয়ে পুরনো আল বিদিয়াহ মসজিদের থেকে অনুপ্রেরণা নিয়ে এটি তৈরি। প্রায় পনেরো শতকের ওই মসজিদটিও মাটি দিয়েই গড়া হয়েছিলো। এই নতুন মসজিদেও স্থানীয় খনি থেকে মাটি এনে ৬০ মিটার চওড়া আর ৭ মিটার উঁচু এক বিশাল কিবলা প্রাচীর তৈরি করা হয়েছে। এর মূল কাজ হলো গনগনে সূর্যের তাপকে মসজিদের ভেতরে ঢুকতে না দেওয়া। মাসদার সিটির একজন কর্মকর্তা আমনা আল জাবি বলেন, “এত বড় আকারের মাটির কাঠামো আরব আমিরাতে আগে কখনো তৈরি হয়নি। ”
মসজিদে একসঙ্গে প্রায় ১৩০০ মানুষ নামাজ আদায় করতে পারবেন। ভেতরে বসানো স্মার্ট সেন্সরগুলো তাপমাত্রা, আর্দ্রতা এবং উপস্থিতি নিরীক্ষণ করবে এবং প্রয়োজন অনুযায়ী পাখা বা এসি চালু করবে, ফলে শক্তি অপচয় রোধ হবে। আল জাবি আশা করছেন, এটি ভবিষ্যতের মসজিদ ও সামাজিক ভবন নির্মাণের জন্য একটি মডেল হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যময় মহাজাগতিক বস্তু ছড়াচ্ছে তীব্র অতিবেগুনি রশ্মি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












