অসময়ে বাজারে সয়লাব, এত আম কোথা থেকে আসছে?
, ০৯ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০২ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পাঁচ মিশালী
আমের মৌসুম শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু বাজারে এখনো পাওয়া যাচ্ছে সুস্বাদু এই ফল। তাও অল্প-স্বল্প নয়, বলা যায় আমে ভরপুর বাজার! ক্রেতাদের আগ্রহও যে কম নয় সেটা বুঝা যায় দাম শুনলে। অনেকেই ভাবছেন, এই অসময়ে এত আম আসছে কোথায় থেকে?
দেশের বাজারে আমের মৌসুম মূলত তিন মাস- মে থেকে জুলাই। তবে সেপ্টেম্বরেও এসেও বাজারে যে আম দেখা যাচ্ছে তার নাম- কাটিমন। জানা যায়, এটি থাইল্যান্ডের জাত। তবে বাংলাদেশ-ভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে চাষ হয়। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই আমের চাষ উল্লেখযোগ্য হারে বেড়েছে। কৃষকরা বলছেন, এই আম বছরে ২ থেকে ৩ বার ফলন দেয়।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় কমবেশি চাষ হচ্ছে এই আম। তবে বেশি চাষ করছেন রাজশাহী অঞ্চলের কৃষকরা।
রাজশাহীর তানোর উপজেলায় ৫০ বিঘা জমিতে কাটিমনের বাগান করেছেন আলামিন। তিনি জানান, মৌসুম শেষে অন্য জাতের আম শেষ হলেও কাটিমনের বাজার থাকে জমজমাট। এতে আয়ও বেড়েছে আগের চেয়ে।
একই অভিজ্ঞতার কথা জানালেন কৃষক আবদুল হালিম। তিনি বলেন, ‘আগে ভাবতাম আম তো শুধু মৌসুমের সময়ই পাওয়া যায়। কিন্তু এখন কাটিমন বছরে একাধিকবার ফলন দিচ্ছে। বছরজুড়েই ব্যস্ত থাকতে হয় বাগান পরিচর্যায়। খরচও তুলনামূলক কম, আর বাজারে ভালো দাম পাচ্ছি। মুকুল ভাঙা ও নিয়মিত পরিচর্যার কারণে কাটিমনের ফল বড় হয় এবং স্বাদও আলাদা। এ কারণে পাইকারি বাজারে এর দাম কেজিপ্রতি ১৪০ টাকার ওপরে। ’
বিশেষজ্ঞদের মতে, কাটিমন বাংলাদেশে কৃষির নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের চীফ বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে শুধু দেশীয় বাজার নয়, রফতানিতেও সাফল্য আসবে। ’
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে শুধু রাজশাহীতেই প্রায় ৯০ হেক্টর জমিতে কাটিমন আম চাষ হচ্ছে। বছরে উৎপাদন হচ্ছে প্রায় ৭০০ মেট্রিক টন। এছাড়া দেশের অন্যান্য জেলাতেও কমবেশি এ আমের বাগান গড়ে উঠছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন?
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কবর খননে মিললো ২ যুগ আগে দাফন করা অক্ষত মরদেহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছয় মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে সৌদি আরব
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সূর্যের বুকে লুকিয়ে থাকা রুপার সন্ধান
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ থেকে নীল নদের শ্বাসরুদ্ধকর ছবি শেয়ার
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফল ফলাদির বৈচিত্রতা!
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












