বিশ্ববাজারে আরেক দফা বাড়লো স্বর্ণের দাম, দেশে ভরি কত?
, ২৫ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
অর্থনৈতিক অনিশ্চয়তা আর ভূরাজনৈতিক টানাপোড়েনে আবারও ঝলমল করছে স্বর্ণবাজার। বিনিয়োগকারীরা যখন শেয়ারবাজারের পতন আর ব্যাংক খাতের অস্থিরতায় নিরাপদ আশ্রয় খুঁজছেন, তখন স্বর্ণ রেকর্ড ভাঙা দামে ছুটে চলেছে। আউন্সপ্রতি স্বর্ণের দাম ইতিহাস গড়ে ৪ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে, যা ২০০৮ সালের পর এটি সবচেয়ে বড় সাপ্তাহিক উত্থান। খবর রয়টার্স
গতকাল জুমুয়াবার (১৭ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৩৩২.১৭ ডলারে দাঁড়ায়। এর আগে দাম ইতিহাসের সর্বোচ্চ ৪ হাজার ৩৭৮.৬৯ ডলার ছুঁয়েছিল। ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রে স্বর্ণ ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪৫.৯০ ডলারে লেনদেন হয়।
চলতি সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে। যা ২০০৮ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ সাপ্তাহিক বৃদ্ধি। সে সময় লেহম্যান ব্রাদার্সের পতনের মধ্য দিয়ে বৈশ্বিক আর্থিক সংকট শুরু হয়েছিল।
অন্যদিকে, স্পট মার্কেটে রূপার দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৫৪ ডলারে নেমে এসেছে। তবে এর আগে এটি ৫৪.৪৭ ডলারে উঠে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতা ছুঁয়েছিল। চলতি সপ্তাহে রূপার দাম বেড়েছে ৭.৪ শতাংশ।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।
দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়। যা দেশের ইতিহাসে এক ভরি রুপার সর্বোচ্চ দাম। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৮০২ টাকায় বিক্রি হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)