৩ মাসেই রাজস্ব আদায় ছাড়িয়েছে ৯০ হাজার কোটি টাকা
, ২৫ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এই সময়ে প্রতিষ্ঠানটি প্রায় ৯১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা এ যাবতকালে যে কোন অর্থবছরের প্রথম ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। জুমুয়াবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আল-আমিন জানায়, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট আদায়ের পরিমান ৯০ হাজার ৮২৫ কোটি টাকা। যা বিগত অর্থ বছরের (২০২৪-২৫) প্রথম তিন মাসে ছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি ৭৮ লাখ টাকা। তার আগের অর্থ বছরের (২০২৩-২৪) একইসময়ে এই আদায়ের পরিমান ছিল ৭৬ হাজার ৬৮ কোটি ৪৩ লাখ এবং ২০২২-২৩ অর্থ বছরের ছিল ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা।
এক্ষেত্রে চলতি অর্থবছরে প্রথম প্রান্তিকে বিগত অর্থবছরের একইসময়ের তুলনায় ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে, যার প্রবৃদ্ধি হার ২০.২১ শতাংশ।
এনবিআর জানায়, স্থানীয় পর্যায়ের মুসক (ভ্যাট) খাত থেকে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে সবচেয়ে বেশি ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। বিগত ২০২৪-২৫, ২০২৩-২৪ এবং ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন মাসে এই খাতে আদায়ের পরিমান ছিল যথাক্রমে ২৬ হাজার ৮৩৮ কোটি ৪৯ লাখ, ২৮ হাজার ৪৪৫ কোটি ৪১ লাখ এবং ২৪ হাজার ৫৪৬ কোটি ৬৫ লাখ টাকা। বিগত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় এ বছর স্থানীয় পর্যায়ের মুসক আদায়ের প্রবৃদ্ধি হার ২৯.৭৪ শতাংশ।
এছাড়া আয়কর ও ভ্রমনকর খাতে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরে ছিল ২৪ হাজার ৮০ কোটি ৮২ লাখ টাকা। এছাড়া ২০২৩-২৪ অর্থবছরের একইসময়ে এই আদায়ের পরিমান ছিল ২৩ হাজার ৭৫১ কোটি ৩১ লাখ টাকা এবং তার আগের বছরে ছিল ২১ হাজার ১৬ কোটি ২০ লাখ টাকা। আয়কর ও ভ্রমন করের ক্ষেত্রে গত অর্থবছরের একই সময়ের তুলনায় এ বছরের আদায়ের প্রবৃদ্ধির হার ১৮.২৬ শতাংশ।
এদিকে রপ্তানিকারকরা আমদানি-রপ্তানিতে সবসময়ে "ভাটা" বলে আসলেও এনবিআরের তথ্যে ভিন্নচিত্র দেখা যাচ্ছে। এতে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা, যা গত তিন অর্থবছরের একই সময়ে আদায়ের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)