বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় -ফখরুল
, ১৮ জুলাই, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিরোধী দল ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল জুমুয়াবার প্রেসক্লাবে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের বিরোধী দল থেকে বলা হচ্ছে, “জুলাই সনদ বাস্তবায়নের দাবি, সংস্কার আদায় না হলে রাজপথে ফয়সালা হবে।” অথচ জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি একসাথে। যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি, একসাথেই স্বাক্ষর করেছি এবং আমরা বারবার করে বলছি যে জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরাই বাস্তবায়ন করব।’
তিনি বলেন, ‘বিরোধী দল শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারে পরিণত হোক।’
গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘গণভোটের একটা অংশ নিয়ে তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। আমরা বারবার করে যে কথা বলতে চাচ্ছি যে আমরা এই যে উচ্চকক্ষে আনুপাতিক হারের যে আপনার প্রতিনিধিত্ব হবে, সেই বিষয়টাতে আমরা কখনোই একমত হইনি। সেখানেই তারা এখন প্রশ্ন তুলছে। আমি নিজেই স্টেটমেন্ট দিয়েছিলাম, জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সংস্কার কমিশন তারা যে কথাগুলো-সেদিন যেভাবে তারা নিয়ে এসেছে, আমাদের কনসেন্ট ছাড়াই।’
‘জুলাই সনদের বইটা যদি আপনারা পড়েন, বলা আছে যে-যে ম্যানিফেস্টো দিয়ে তারা নির্বাচিত হবে, প্রতিটি দল তাদের ম্যানিফেস্টকে বাস্তবায়িত করবে’-বলেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি যোগ করেন, ‘আমরা বারবারই এ কথা বলে এসেছি এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ৩১ দফাতে যেমন কমিটেড, তেমনিভাবে আমরা কমিটেড হচ্ছি জুলাই সনদে। কিন্তু সেটা আমরা যেভাবে চেয়েছি, সেভাবে। আমরা বলছি এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট।’
তিনি বিরোধী দল সম্পর্কে বলেন, ‘এখন বিরোধী দলের অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আর কেউ বোঝে না। আমরা যতই মনে করি, জনগণ কিন্তু সবচেয়ে ভালো বোঝেন। তারাই সেই সিদ্ধান্তটা সবচেয়ে ভালো নেবেন।’
মির্জা ফখরুল বলে, তারা বরাবরই বলে এসেছেন, তারা সংবিধান সংশোধন করতে চান, তারা সংবিধান সংস্কারের কথা কখনোই বলেননি। তার ভাষায়, ‘আমাদের যেটা জনগণ আমাদেরকে যে ভোট দিয়েছে, ম্যানিফেস্টোর মধ্যে যেটা ছিল, সেই ম্যানিফেস্টোতে আমরা টু-থার্ড মেজরিটি নিয়ে বিএনপি আজকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। ওই জায়গায় কোনো রকমের কোনো বিভ্রান্তির কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












