পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে -নাহিদ
কুড়িগ্রাম সংবাদদাতা:
বেশিরভাগ এমপি বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ।
গত বৃহস্পতিবার কুড়িগ্রামের টগরাইহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশ ২০২৬ আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সে এ কথা জানায়।
নাহিদ বলেছে, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কিন্তু আমরা দেখি কৃষকরা সংগঠিত নয়, তাদের চাওয়া-পাওয়া নিয়ে কথা বলার জন্য কোনো শক্তিশালী সংগঠন নেই। যেসব সংগঠন আছে তারা কৃষকের পক্ষে কথা বলে না। নতুন সরকার কৃষকদের ন্যায্যমূল্য দিচ্ছে না, ফলে কৃষকরা অনাগ্রহ হয়ে উঠছে। কৃষি কাজ তারা ছেড়ে দিচ্ছে। উত্তরবঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য এই সরকার তা দূর করতে পারে নাই। তিস্তা পরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন প্রধানমন্ত্রী, কিন্তু কোনো অর্জন নিয়ে ফিরে আসতে পারেন নাই।
সে বলেছে, এই উত্তরাঞ্চলে বেশিরভাগ এমপি যেহেতু বিরোধী দলের, ফলে পরিকল্পিতভাবে কুড়িগ্রাম-রংপুরের বড় বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয় নাই। এভাবে জনগণের অধিকার বঞ্চিত করছে এই সরকার। আমরা এটা মেনে নেব না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।