বিমানের দুই কর্মকর্তা গুরুত্বপূর্ণ নথি নিয়ে কানাডা পালিয়েছে
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন গোপন নথি চুরি করে পালিয়েছে প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন ও বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ। তাদের বিরুদ্ধে গত সোমবার রাজধানীর বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন বিমানের নিরাপত্তা বিভাগের সহকারী ব্যবস্থাপক মাছুদুল হাছান।
বিমান সূত্র জানিয়েছে, ২৪ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত অফিস করেছেন আনোয়ার হোসেন। কিন্তু বিকাল পৌনে ৪টার দিকে কাউকে কিছু না বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ বিজি-৩০৫ ফ্লাইটযোগে পাড়ি জমায় কানাডার টরন্টোতে। তার অফিস ত্যাগের পর থেকেই পাওয়া যাচ্ছে না বিমানের গোপনীয় বিভিন্ন এগ্রিমেন্ট, আরআই পলিসি ও সফটওয়্যার সম্পর্কিত স্পর্শকাতর নথিপত্র।
একইভাবে বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদের বিরুদ্ধেও গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ উঠেছে। তবে এই কর্মকর্তা দেশেই অবস্থান করছে বলে জানা গেছে। সে গত ৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চাকরি থেকে অব্যাহতির আবেদনপত্র দিয়ে কর্মস্থল ছাড়ে।
বিমানের এক কর্মকর্তা বলেন, আনোয়ার হোসেনের গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি থানাধীন হরিয়ায়। সপরিবারে সে রাজধানীর মিরপুর মডেল থানাধীন ৭ নম্বর সেকশনে বসবাস করতো। সে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ ছেড়েছে। আর সোহান আহমেদ সপরিবারে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় বসবাস করতো।
বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, বিমানের দুই কর্মকর্তার বিরুদ্ধে জিডির তদন্ত চলছে। তদন্তের পর সত্যতা জানা যাবে।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বলেন, দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।