বিমানবন্দরে ৬ মাসে রেকর্ড স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা জব্দ
, ২৫ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে পাচার হতে যাওয়া গত ৬ মাসে প্রায় প্রায় সাড়ে আট কোটি টাকারও বেশি এবং প্রায় ১০০ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে বিদেশি মুদ্রার পাশাপাশি দেশীয় মুদ্রাও রয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই টাকা ও স্বর্ণ জব্দ করা হয়। বিমানবন্দর কাস্টমসের প্রিভেন্টিভের ডেপুটি কমিশনার ইফতেখার আলম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের টিমের বিশেষ নজরদারিতে পাচারের হাত থেকে এই মুদ্রাগুলো রক্ষা করা হয়েছে। এছাড়াও প্রায় ১০০ কেজি স্বর্ণ বিভিন্ন সময়ে জব্দ করা হয়। এগুলো জব্দ করে বাংলাদেশ ব্যাংকের নিকট হস্তান্তর প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
সূত্রে জানা যায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন সময়ে স্বর্ণ ও টাকা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার হতো। বিগত ৫ আগস্টের পর বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই রুটে চোরাকারবারিরা মুখ থুবড়ে পড়েছে। বিমানবন্দর কাস্টমস থেকে শুরু করে এভিয়েশন সিকিউরিটিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা নজিরবিহীনভাবে নজরদারি জোরদার করে। বিশেষ করে মুদ্রা পাচার, সোনা পাচার রোধে কাস্টমস কর্তৃপক্ষ , শুল্ক গোয়েন্দা নজরদারি অন্যান্য যে কোনও সময়ের তুলনায় দ্বিগুণ করা হয়েছে।
সূত্র বলছে, এই নজরদারির মধ্যেও চোরাকারবারিরা বিভিন্নভাবে দেশি-বিদেশি মুদ্রা পাচারের চেষ্টা চালিয়ে আসছে। তবে বিমানবন্দরের কঠোর নজরদারির কারণে তা সম্ভব হচ্ছে না।
কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী দেখা যায়, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় সাড়ে আট কোটি টাকারও বেশি জব্দ হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)