৯ বছরে মাত্র ৩১ দিন নির্মল বাতাসে নিশ্বাস নিতে পেরেছে ঢাকাবাসী
নিজস্ব প্রতিবেদক:
গত ৯ বছরের ৩১১৪ দিনের মধ্যে মাত্র ৩১ দিন ঢাকার মানুষ নির্মল বায়ুতে নিশ্বাস নিতে পেরেছে বলে জানিয়েছেন বায়ুম-লীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ঢাকাস্থ আমেরিকান দূতাবাস থেকে প্রাপ্ত ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট নয় বছরের বায়ুমান সূচকের উপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া যায় বলে জানান ক্যাপস চেয়ারম্যান।
তিনি বলেন, গত ৯ বছরে ঢাকার মানুষ ৬২৪ দিন (২০ শতাংশ) মাঝারি বায়ু, ৮৭৮ দিন (২৮ শতাংশ) সংবেদনশীল বায়ু, ৮৫৩ দিন (২৭ শতাংশ) অস্বাস্থ্যকর, ৬৩৫ দিন (২১ শতাংশ) খুব অস্বাস্থ্যকর এবং ৯৩ দিন (৩ শতাংশ) দুর্যোগপূর্ণ বায়ু গ্রহণ করেন। ২০২৪ সালের সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ বায়ুমানের দিনসংখ্যা হলো যথাক্রমে ২ ও ৩৫ দিন।
তিনি আরও বলেন, গত ৯ বছরের মধ্যে ঢাকায় ২০২৩ এবং ২০২১ সালে খুব অস্বাস্থ্যকর দিনের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। গবেষণা থেকে দেখা যায়, ২০২১ সালে খুব অস্বাস্থ্যকর ছিল ৮৬ দিন এবং ২০২৩ সালে অস্বাস্থ্যকর ছিল ১৩৩ দিন। কিন্তু ২০২৩ সালে ৩৬৫ দিনের মধ্যে ১৪ দিন ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর বা দুর্যোগপূর্ণ যা অন্যান্য বছরগুলোর তুলনায় বেশি ছিল। অপরদিকে ২০২৪ সালের ৩৬৬ দিনের মধ্যে অত্যন্ত অস্বাস্থ্যকর বা দুর্যোগপূর্ণ দিনের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল ৩৫ দিনে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।