এক দশকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৮২৯৮ শ্রমিক
গত এক দশকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৮ হাজার ২৯৮ শ্রমিক নিহত হয়েছেন। নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন ১১৩ জন। এছাড়া গত এক বছরে (২০২৪) কর্মক্ষেত্রে দুর্ঘটনা-নির্যাতনে প্রাণহানি হয়েছে ৮২০ শ্রমিকের।
শ্রমবিষয়ক সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গত সোমবার (২১ এপ্রিল) কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত তৈরি পোশাক কারখানাগুলোতে ৩৩টি বড় অগ্নিকা-ের ঘটনা ঘটে। ১৯৯০ এর সারাকা গার্মেন্টসে অগ্নিকা-ে ৩২ জন নিহত হন। ২০০৬ সালে কেটিএস অগ্নিকা-ে ৬২, ২০১২ এর তাজরীন ফ্যাশন অগ্নিকা-ে ১২৪, ২০১৩ সালের রানা প্লাজা ভবন ধসে নিহত হন ১১৩৪ জন। এ ঘটনায় আহত আড়াই হাজারেরও বেশি শ্রমিক। ২০২১ এর হাসেম ফুডসের অগ্নিকা-ে ৫৪ জন নিহত হন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।