বিমানবন্দরে সহযাত্রী প্রবেশ নিষিদ্ধ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার থেকে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত সহযাত্রী ও পরিদর্শক প্রবেশ নিষিদ্ধ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সব যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সকল সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে বিমান কর্তৃপক্ষ।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।