পতিতাবৃত্তির অভিযোগে জামাত নেতা বহিষ্কার
কুয়াকাটায় নিজ বাড়িতে পতিতাবৃত্তি পরিচালনা ও পতিতাদের আশ্রয় দেয়ার অভিযোগে কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি হালিমকে জামাত থেকে বহিষ্কার করা হয়েছে।
গত সোমবার (২২ ডিসেম্বর) উপজেলা জামাতের উদ্যোগে আয়োজিত এক বিশেষ রোকন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পৌর ও উপজেলা জামাতের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলো।
কুয়াকাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কুয়াকাটা পৌর জামাতের আমির শহীদুল ইসলাম।
বৈঠকে উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে আ. হালিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।