বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন -জিএম কাদের
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। বিভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। এখন তারা জাতীয় পার্টিকে হয়রানি করছে। জাতীয় পার্টি ভয় করেনা। তারা হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
গত সোমবার রংপুরের মিঠাপুকুর বাসষ্টন্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশের মানুষ শান্তিতে নেই। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল। আবার শান্তি ফিরিয়ে আনার জন্য পরিবর্তন দরকার আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে।
নেতা-কর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে লাঙ্গলে ভোট দেবেন। জাতীয় পার্টি আপনাদের ভোটে ক্ষমতায় আসবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।