নির্বাচন করলেও সরকার ক্ষমতায় টিকতে পারবে না -নজরুল
সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসলেও জনগণের প্রতিরোধে টিকে থাকতে পারবে না এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নামসর্বস্ব দল বা সরকারের সমর্থক ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচনের আয়োজন করেছে সরকার। জনগণের প্রার্থী বাছাইয়ের কোন সুযোগ নেই। যাকেই ভোট দেয়া হোক না কেন, তিনি হবেন সরকারি দল বা সরকারের সমর্থক ব্যক্তি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মতিঝিল এলাকায় 'ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের' পক্ষে লিফলেট বিতরণকালে এ কথা বলেন তিনি।
নজরুল বলেন, যেখানে জনগণের জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ নেই এমন একটি নির্বাচনী খেলা জনগণ চায় না। চায় না বলেই জনগণ এ নির্বাচন বর্জন করেছে। আমরা সে কারণেই জনগণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি। এটি অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।
তিনি বলেন, যে সরকার নিত্য নৈমত্তিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারে না, দুর্নীতি, লুট করে দেশের সম্পদ। আমরা এমন সরকারকে অসহযোগিতা করতে দেশের জনগণের কাছে আহ্বান জানিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।