বিপ্লবী বাহিনীর আক্রমণ ক্ষমতা ১০ গুণ বেড়েছে -ইরানি জেনারেল
আল ইহসান ডেস্ক:
ইরানি বাহিনী (আইআরজিসি) শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং থারাল্লাহ ঘাঁটির উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন নেজাত বলেছে, ‘দখলদার ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধকালীন সময়ের তুলনায় এখন ইরানের আক্রমণ ক্ষমতা ১০ গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।’
স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সে বলেছে, ‘ট্রু প্রমিজ-টু’ অভিযানের পর আইআরজিসির এরোস্পেস কমান্ড ও সংশ্লিষ্ট ইউনিটগুলো পূর্ণ প্রস্তুতি এবং দুর্বলতা দূরীকরণে মনোযোগ দেয়। সম্প্রতি আক্রমণের আগেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ও অপারেশনাল পরিকল্পনা আগেই শনাক্ত করে তা ভেদ করার কৌশল প্রস্তুত করা হয়েছিলো।’
সে জানায়, এই প্রস্তুতির ফলে ইরানি বাহিনীর সক্ষমতা পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং তা শত্রু রাষ্ট্র দখলদার ইসরায়েলের সংবেদনশীল কেন্দ্রগুলোর ওপর কার্যকর হামলা পরিচালনায় সহায়তা করেছে।
জেনারেল নেজাত আরও বলেছে, গত জুনে ১২ দিনের প্রতিরক্ষা যুদ্ধকালে যে দুর্বলতা ও ঘাটতি ছিলো, তা বিস্তারিত পর্যালোচনা করে সংশোধন করা হয়েছে। এই কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করেছে যে, ভবিষ্যতে শত্রু কোনো ভুল করলে আরও কঠোর ও শক্তিশালী জবাব পাবে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।