বিপাকে ২৫টি গ্রাম, ৭ কোটির ব্রিজ রেখে চম্পট ঠিকাদার!
, ২৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৮ সাবি’, ১৩৯২ শামসী সন , ২৬ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
একটি ব্রিজ, যা পঁচিশ গ্রামের মানুষের জীবনের স্বপ্ন। তারা ভেবেছিলেন, এই ব্রিজটি দূর করবে তাদের যাতায়াতের কষ্ট, জীবনকে করবে আরও সহজ। কিন্তু চার বছর পেরিয়ে গেলেও সেই স্বপ্ন আজও অপূর্ণ। নির্মাণের মাঝপথেই থেমে গেছে কাজ। অর্ধেক কাজ ফেলে ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ যেন আরও বাড়ছে।
সিরাজগঞ্জের বাহিরগোলা বাজারের কাটাখালি নদীর ওপর নির্মাণাধীন একটি ব্রিজ। ২০২১ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ৬৪ জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং ডোবা পুনঃখনন প্রকল্পের আওতায় এই ব্রিজের নির্মাণকাজ শুরু হয়েছিল। ৭ কোটি ২৮ লাখ টাকার প্রকল্পটির কাজ শুরু করেছিল যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মইনউদ্দিন (বাশি) লিমিটেড। নির্দেশনা ছিল ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার। কিন্তু ২০২২ সালের মার্চেই প্রতিষ্ঠানটি অর্ধেক কাজ শেষ করে সরে যায়।
এর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের ২ কোটি ৬৮ লাখ টাকা বিল পরিশোধ করা হয়। বাকি ৪ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ ফেরত চলে যায় নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায়। এদিকে, ঠিকাদার প্রতিষ্ঠানটিকে ৪৬ লাখ টাকা জরিমানা দিতে হয়েছে।
স্থানীয়রা বলছেন, ব্রিজের কাজ থেমে থাকার কারণে তারা চরম দুর্ভোগে পড়ছেন। রেলওয়ের পুরনো ব্রিজটি এখন তাদের একমাত্র ভরসা, কিন্তু সেটিও ঝুঁকিপূর্ণ।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে অনুন্নয়ন রাজস্ব খাতে এই কাজের বরাদ্দ চাওয়া হয়েছে। কিন্তু কবে সেই বরাদ্দ আসবে, তা নিয়ে নিশ্চিত নন তারা।
২৫ গ্রামের মানুষ এখন তাকিয়ে আছেন দ্রুত এই ব্রিজ নির্মাণের দিকে। এই ব্রিজ কেবল একটি যোগাযোগ মাধ্যম নয়, বরং তাদের জীবনের প্রতিদিনের চাহিদার সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, আর কতদিন অপেক্ষা করতে হবে তাদের?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)