বিপদে পড়লে টানা তিন বছর ঘুমায় শামুক!
, ১৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
শামুককে আমরা ধীরগতির প্রাণী হিসেবে চিনি। কিন্তু তাদের ঘুমের অভ্যাস আরও বিস্ময়কর। বিজ্ঞানীরা বলছেন, প্রয়োজন হলে শামুক টানা তিন বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে। মূলত জীবন বাঁচানোর কৌশল হিসেবেই তারা এ দীর্ঘ ঘুমে যায়।
শামুকের বেঁচে থাকার জন্য ভেজা ও আর্দ্র পরিবেশ খুব জরুরি। আবহাওয়া অতিরিক্ত শুকনো হয়ে গেলে তাদের শরীরের পানি দ্রুত নষ্ট হয়ে যায়। তখন মৃত্যুর ঝুঁকি তৈরি হয়। এমন পরিস্থিতিতে শামুক ‘হাইবারনেশন’ (শীতনিদ্রা) বা ‘এস্টিভেশন’ (গরমে বাঁচার জন্য দীর্ঘ ঘুম) অবস্থায় যায়।
গবেষণায় দেখা গেছে, এ সময় শামুক সম্পূর্ণভাবে নিজের খোলসের ভেতরে ঢুকে পড়ে এবং শরীর থেকে শ্লেষ্মা বা মিউকাস বের করে খোলসের মুখ শক্ত করে বন্ধ করে দেয়। এই বন্ধের স্তরকে বলা হয় ‘এপিফ্রাগম’। এটি খোলসের মুখে প্রাকৃতিক ঢাকনার মতো কাজ করে এবং শামুকের শরীরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।
দীর্ঘ ঘুমের সময় শামুকের হৃৎস্পন্দন ও শরীরের কাজ (বিপাক ক্রিয়া) অনেক কমে যায়। তাই খাবার বা পানি ছাড়াই তারা মাসের পর মাস, এমনকি তিন বছরও বেঁচে থাকতে পারে। আবহাওয়া আবার অনুকূল হলে তারা জেগে উঠে স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করে।
বিশেষজ্ঞরা বলছেন, সব শামুক তিন বছর ঘুমায় না। এটি তাদের বেঁচে থাকার একটি কৌশল, যা কঠিন পরিবেশে জীবনের জন্য অত্যন্ত কার্যকর।
শামুক দিনের-রাতের নিয়ম মানে না। তারা কয়েক ঘণ্টা পরপর ঘুমায় এবং কখনো টানা ৩০ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে। তাই বৃষ্টির পর হঠাৎ শামুক বের হয়ে আসা-এটাই তাদের স্বাভাবিক আচরণের অংশ।
গবেষকদের মতে, শামুক খুবই সহনশীল প্রাণী। প্রয়োজন হলে নিজের খোলসেই আশ্রয় নিয়ে দীর্ঘ সময় স্থির হয়ে থাকতে পারে। এটি তাদের অনন্য জীবনধারার একটি বৈশিষ্ট্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












