বিদ্যুতের বকেয়া চেয়ে ড. ইউনূসকে আদানির চিঠি
ভারতীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ার ৮ -৯ মাসের বিদ্যুতের দাম বাবদ প্রায় ৮০০ মিলিয়ন ডলার পাবে।
বিদ্যুতের দাম বাবদ ৮০০ মিলিয়ন ডলার দ্রুত পরিশোধের অনুরোধ করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে চিঠি দিয়েছে গৌতম আদানি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট ইকোনোমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে আদানি পাওয়ার ৮ -৯ মাসের বিদ্যুতের দাম বাবদ প্রায় ৮০০ মিলিয়ন ডলার পাবে।
ঝাড়খান্ডের গোড্ডার ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র গত বছরের জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করছে আদানি গ্রুপ।
বিষয়টি সম্পর্কে জানে এমন কয়েকজনের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানিকে প্রতিমাসে বাংলাদেশের ৯০-৯৫ মিলিয়ন ডলার পরিশোধের কথা। কিন্তু এর বিপরীতে মাসে ৪০-৪৫ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে, যে কারণে গত কয়েক মাসে বড় বকেয়া জমে গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।