আ.লীগকে দেখলেই রাস্তায় পিটিয়ে মারতে বললো যুবদল নেতা
আওয়ামী লীগের কোনও নেতাকর্মীকে রাস্তায় দেখলেই পিটিয়ে মারার নির্দেশনা দিয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার এক যুবদল নেতা। গত বুধবার রাতে উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপি অফিস উদ্বোধন অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে সে এমন কথা বলেছে।
সেই বক্তব্য নিজেই ফেসবুকে শেয়ার করেছে ওই যুবদল নেতা। ওই যুবদল নেতার নাম রফিকুল ইসলাম। সে কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
রফিকুল ইসলাম বলেছে, যদি কখনও কোনও আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন। ওই (অশালীন ভাষা) বাচ্চারা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, বাজারে যেতে দেয়নি। আমাদের বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য রাজনীতি করে তারা।
রফিকুল ইসলাম বলেন, গত ১৫-১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, তা ভাষায় বলা যায় না। আমার বিরুদ্ধে ১৫-১৬টা মামলা হয়েছে। বাড়িতে ঘুমাতে দেয়নি। ব্যবসাপ্রতিষ্ঠানে বসতে দেয়নি। নির্যাতনের শেষ নেই। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এ কথা (পিটিয়ে মারবেন) বলেছি। আবার এইটুকু না বললেও হয় না। নেতাকর্মীদের ধরে রাখতে গেলে বলতে হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।