‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
নিজস্ব সংবাদদাতা:
বর্তমানে বৈশি^ক অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে বিদেশের চেয়ে এখন দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এজন্য দেশের অভ্যন্তরীণ বিনিয়োগে দক্ষতা বৃদ্ধি এবং বিনিয়োগের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক জানিয়েছে, বিনিয়োগের জন্য এখন বাইরের দেশের দিকে তাকানোর বদলে বাংলাদেশের ভেতরের পরিবেশ উন্নত করা এবং অভ্যন্তরীণ বিনিয়োগকে উৎসাহিত করাই তাদের মূল লক্ষ্য।
গত বৃহস্পতিবার (১৮ জুন) বিডা আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগ প্রবাহ ও বিনিয়োগ সহজীকরণ’ শীর্ষক এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আশিক মাহমুদ বলেছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বৈশি^ক বিনিয়োগ কার্যক্রম দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে। তাই এ মুহূর্তে আমরা বাইরে না তাকিয়ে দেশের ওপরই বেশি মনোযোগ দিচ্ছি। এ প্রেক্ষাপটে, বিডা দেশীয় বিনিয়োগকে অগ্রাধিকার দিচ্ছে এবং বেসরকারীকরণ ও নগদীকরণ উদ্যোগের মাধ্যমে অব্যবহৃত রাষ্ট্রীয় মালিকানাধীন ও বন্ধ শিল্প সম্পদ থেকে মূল্য উন্মোচনের উপায় খুঁজছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।