জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
ময়মনসিংহ সংবাদদাতা:
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, সড়ক দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি, আর্থিক সহযোগিতা বা অন্য কোনো কিছুর বিনিময়ে এটি পূরণ করা সম্ভব নয়। তবে সামগ্রিকভাবে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমে আসবে।
গতকাল জুমুয়াবার ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগিতা করছে। তবে দুর্ঘটনা প্রতিরোধে নিজেরাও সচেতন হতে হবে, শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হলে সুফল আসবে না।
রাস্তা পারাপারের সময় সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ফুটপাত বা মহাসড়কের পাশে দোকান বসে যাওয়া যাবে না। চালকদেরও সর্তকতার সঙ্গে গাড়ি চালানো দরকার। মোবাইলে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার বা গাড়ি চালানো ঠিক না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।