বিদেশি বন্ধুরা বুঝতে পেরেছে বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে -ওবায়দুল কাদের
বিএনপি বাধা দিয়ে নির্বাচন প- করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা মোটেই চিন্তিত বা উদ্বিগ্ন নই। ইতোমধ্যে সারা বাংলাদেশে যে জাগরণের ঢেউ নির্বাচনকে সামনে রেখে, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মানুষের মাঝে। তাতে ভোটার উপস্থিতি নিয়ে আমরা চিন্তিত নই।
'আমরা জানি, তারা যত বাধাই সৃষ্টি করুক, মানুষ নির্বাচনমুখী। মানুষ ভোট দিতে চায়। মানুষের ভোটাধিকার প্রয়োগে যারা বাধা দেবে, জনগণই তাদের বাধা দেবে। ভোটাররাই তাদের প্রতিহত করবে,' বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে কাদের বলেন, 'আজকে তারা চোরাগোপ্তা পথ বেছে নিয়েছে। অগ্নি সন্ত্রাস চালাচ্ছে। বাসের নিরীহ হেলপারকে আগুনে পুড়িয়ে মারছে। যেখানে-সেখানে আগুন দিচ্ছে। বাস পোড়াচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে, নাট-বোল্ট খুলে ফেলছে- এসব অন্ধকারের অনেক অপকর্ম তারা করে যাচ্ছে।'
নির্বাচন শেষ পর্যন্ত সম্পন্ন হবে এবং বিএনপি এ কথা ভালো করেই জানে, তারা বাধা দিয়ে নির্বাচন প- করতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'যে খারাপ মতলব নিয়ে তারা এ নির্বাচনের বিরোধিতা করে, তাদের সে উদ্দেশ্য সার্থক হবে না। এটা এর মধ্যে প্রমাণ হয়ে গেছে। আমাদের বিদেশি বন্ধুরা বুঝতে পেরেছেন যে, বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দেশে কোথাও সংঘাত-সংঘর্ষ-সহিংসতা; নির্বাচনের প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে নাই।
'যেটুকু হচ্ছে, সেটুকু নাশকতা এবং সেটা বিএনপি ও তার দোসররাই করে যাচ্ছে। নাশকতা পরাজিত হবে, জনগণের শক্তি বিজয়ী হবে। যুগে যুগে, দেশে দেশে, এটাই সত্য বলে প্রমাণিত হয়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হবে না,' যোগ করেন তিনি।
আরও পড়ুন
সব ›
দেশে বর্তমান রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের বেশি
ইমাম-মুয়াজ্জিনদের জন্য সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: দেশের ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদসংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি দেয়ার নামে প্রতারণা থেকে সাধবান …
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ৮৬টি
নিজস্ব প্রতিবেদক: মতপ্রকাশের কারণে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশের ৩৮টি জেলায় ৮৬টি মানব…
শেখ হাসিনাকে দেশে ফেরাতে লিগ্যাল নোটিশ
আদালত থেকে বের হয়ে নিখোঁজ বিচারক
সাধারণ মানুষকে একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল -প্রধানমন্ত্রী
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়…
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়, দ্য ইকনোমিস্ট এর দাবি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ব্যাংকিং খাতের বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে বলে দাবি করে প্রতিবেদন করেছে…
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন
১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে -সিইসি
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জ…
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
বাড়ির আঙিনায় বিষমুক্ত সবজি চাষে সাফল্য, কৃষকদের মুখে হাসি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।