গরু চুরি করে পালানোর সময় উল্টে গেলো ট্রাক, চোর নিহত
নিজস্ব প্রতিবেদক:
মহিষ নিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক চোর নিহত হয়েছে।
জামালপুরের মেলান্দহে ট্রাকে করে গরু ও মহিষ নিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক চোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই চোর। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোর সকাল ৪টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি ইসলামপুর থেকে জামালপুরের দিকে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাচ্ছিল। এসময় উপজেলার মেঘারবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে ট্রাকটি একটি বসত বাড়িতে ঢুকে উল্টে যায়। এতে এক চোরের মৃত্যু হয় ও দুইজন আহত হয়। ট্রাকে ৪টি গরু ও ২টি মহিষ ছিল।
এবিষয়ে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ট্রাকে করে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাক উল্টে ট্রাকের নিচে পড়ে এক চোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুই চোর তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।