বিদেশি গণমাধ্যমে যেন দেশের বিরুদ্ধে অপপ্রচার না হয় -তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিদেশি গণমাধ্যমে যেন দেশের বিরুদ্ধে অপপ্রচার না হয়, সে বিষয়ে প্রেস উইংকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ সময় তিনি বিদেশের বাংলাদেশি দূতাবাসগুলোর প্রেস উইংয়ের কাজের গতি বৃদ্ধির তাগিদ দেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়ের সভাকক্ষে এসব কথা বলেন তিনি।
মাঠ পর্যায়ের প্রচার কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জেলা তথ্য অফিসগুলোকে প্রত্যন্ত অঞ্চলে জনগুরুত্বপূর্ণ বার্তা ব্যাপকভাবে প্রচার করতে হবে।
এ সময় তথ্য উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ কার্যকরের জন্য আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন।
বিদেশের বাংলাদেশি দূতাবাসগুলোর প্রেস উইংয়ের কাজের গতি বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি বলেন, ‘বিদেশি গণমাধ্যমে যেন দেশের বিরুদ্ধে অপপ্রচার না হয়, সে বিষয়ে প্রেস উইংকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। উপদেষ্টা মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থাগুলোকে গতিশীল ও যুগোপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।