ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ:
বিচারহীনতায় ভেঙে পড়েছে জনআস্থা, জবাবদিহিতা বিরল
, ২৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাদিস ১৩৯১ শামসী সন , ১৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাংলাদেশে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা ও জোরপূর্বক গুম করার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। সেই সঙ্গে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ একটি পক্ষপাতমুক্ত, স্বাধীন এবং বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সুপারিশ করেছে, যারা আন্তর্জাতিক মান অনুযায়ী গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগগুলো তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কেননা সংস্থাটির তৈরি সারসংকলনে বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ভেঙে পড়ার পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউতে (ইউপিআর) বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে এ তথ্য উঠে এসেছে।
নির্যাতনবিরোধী এবং মানবাধিকার কমিটি সুপারিশ করেছে- বাংলাদেশ রাষ্ট্রীয় ব্যক্তিদের দ্বারা বল প্রয়োগ সীমিত করার জন্য তার আইন যেন সংশোধন করে, আন্তর্জাতিক মানগুলো অন্তর্ভুক্ত করে। যেন নিশ্চিত করে- বল প্রয়োগ, অস্বীকৃত আটক, গুম এবং হেফাজতে মৃত্যুর সমস্ত অভিযোগ একটি স্বাধীন সংস্থা দ্বারা তাত্ক্ষণিকভাবে এবং সম্পূর্ণভাবে তদন্ত করা হয়। অপরাধীদের সমস্ত ক্ষতিপূরণ এবং ভুক্তভোগীদের জন্য একটি কার্যকর অভিযোগের ব্যবস্থা যেন করা হয়। আইনে একটি স্বতন্ত্র অপরাধ হিসাবে জোরপূর্বক গুম নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক কমিটি এবং নির্যাতনবিরোধী কমিটিও জোরপূর্বক গুম থেকে সকল ব্যক্তিকে রক্ষার জন্য আন্তর্জাতিক কনভেনশন অনুমোদনের পরামর্শ দিয়েছে।
মানবাধিকার বিষয়ক এই সারসংক্ষেপে ১৮টি সংগঠনকে জেএস১৮ বা জয়েন্ট স্টেটমেন্ট১৮ নামে পরিচয় দেওয়া হয়েছে। একই রকম অন্য সংগঠনগুলোকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয়েছে। জেএস১৮ বলেছে, নির্বাহী বিভাগ থেকে বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতায় ঘাটতি আছে। কারণ, বিচারক নিয়োগ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করে আইন মন্ত্রণালয়। এর ফলে জবাবদিহিতা এবং স্বচ্ছতায় ঘাটতি থেকে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)