বিখ্যাত ৫ মুসলিম স্থাপত্য (২)
, ২৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ রবি , ১৩৯২ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
দ্য আল হামরা (আন্দালুসিয়া, স্পেন):
এটি মূলত একটি প্রাসাদ এবং যৌগিক দুর্গ, স্পেনের আন্দালুসিয়ার গ্রানাডাতে যার অবস্থান। ত্রয়োদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে স্পেনের মুসলিম নাসরি রাজবংশের শাসনামল চলাকালীন অত্যাশ্চর্য এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছিল। এটির সৌন্দর্য অসাধারণ। প্রাসাদটির ভেতরে রয়েছে বাগান, ঝরনা ও চমৎকার শিল্পসম্মত অলঙ্করণ। ১৯৮৪ সালে ২ নভেম্বর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নির্বাচন কমিটি আল হামরাকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। আল হামরা প্রাসাদটির নামের উৎপত্তি খুঁজতে গিয়ে অনেক তত্ত্ব ও ঘটনা পাওয়া যায়।
হাসান দ্বিতীয় মসজিদ (কাসাব্ল্যাংকা, মরক্কো):
মরক্কোর উপকূলীয় শহর কাসাব্ল্যাংকায় অবস্থিত এই মসজিদটি ঐতিহাসিক মুসলিম স্থাপত্যের মাঝে অন্যতম নিদর্শন। আফ্রিকার সবচেয়ে বড় এ মসজিদটি স্থাপিত হয়েছিল ১৯৯৩ সালে। মসজিদটিকে ভাসমান মসজিদও বলা হয়। কারণ, মসজিদটির তিন ভাগের এক ভাগ আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এই মসজিদের মিনারের উচ্চতা ২১০ মিটার। প্রায় ৬০ তলা ভবনের সমান উঁচু এ মিনারের ওপরে স্থাপিত হয়েছে একটি বিশেষ লেজার রশ্মি, যা সমুদ্রপথে চলমান নাবিকদের পবিত্র কাবা শরীফের পথ প্রদর্শনে সহযোগিতা করে। বিশেষ এই রশ্মিটি ৩০ কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যায়। এই মসজিদের মিনারটি বিশ্বের সবচেয়ে উঁচু মিনার হিসেবে স্বীকৃত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাহারা মরুভূমির উল্কাপিন্ডে মিললো হারিয়ে যাওয়া গ্রহের প্রমাণ
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












