বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু
, ২৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছামিন, ১৩৯২ শামসী সন , ২৯ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ১৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সীমান্তবর্তী মুহুরী নদীর সেচ স্কিমের পাম্প মেশিন চালু করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রথমে বাধা দিলেও শেষপর্যন্ত তা চালু হয়েছে। ফলে সেখানকার ১২০ একর জমির বোরো চাষাবাদের অনিশ্চয়তা দূর হয়েছে।
গত জুমুয়াবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ফেনীর কালিকাপুর গ্রামের কৃষকরা জানান, মুহুরী নদীর পানি দিয়ে প্রতিবছর ওই এলাকার জমিতে বোরো চাষাবাদ করে আসছিলেন তারা। ২৫ ডিসেম্বর চলতি মৌসুমে চাষাবাদের জন্য নদীর পাড়ে সেচ পাম্প বসাতে গেলে বাধা দেয় বিএসএফ। এরপর বিষয়টি বিজিবির কালিকাপুর ক্যাম্পে জানান কৃষকরা।
কৃষক সামছুল আলম বলেন, আদর্শ জনকল্যাণ সমিতির মাধ্যমে প্রায় ৪০ বছর ধরে সেচ স্কিমটির মাধ্যমে এখানকার কৃষকরা উপকৃত হচ্ছেন। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ায় প্রায় ২০০ কৃষক অনিশ্চয়তার মধ্যে ছিলেন। এখন সেটা কেটে গেছে।
সেচ পাম্পের লাইনম্যান ও কৃষক নুর মোহাম্মদ জানান, বিএসএফের সঙ্গে বিজিবির আলাপের পর পাম্পটি চালু করা হয়।
ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, বিএসএফের সিইও পর্যায়ে কথা বলে সেচ পাম্প চালু করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)