বিএনপি না, দ্রব্যমূল্যই মাথাব্যথা -ওবায়দুল কাদের
বিএনপি না, দ্রব্যমূল্যই সরকারকে বিশেষভাবে চিন্তিত রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল জুমুয়াবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে কী বলবে ও করবে এটা নিয়ে আমরা বিচলিত না। আমরা বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে চিন্তিত। আমি বলার পরের দিন দ্রব্যমূল্য কমে যাবে, সে ক্ষমতা আমার নেই। তবে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
এরপর তিনি বলেন, বিশ্বব্যাপীই দ্রব্যমূল্য নিয়ে অস্থিরতা চলছে। এই অস্থিরতার মধ্যেও দেশের মানুষ ভালো আছে। কৃষি, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এটা অস্থিরতার মধ্যে ভালো দিক।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।