কাকরাইল অফিসের দখল নিলো রওশনপন্থিরা
জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন রওশনপন্থি নেতারা। গতকাল জুমুয়াবার অন্তবর্তীকালীন মহাসচিব কাজী মামুনুর রশীদের নেতৃত্বে তারা কার্যালয়ে যান।
কার্যালয়ে প্রবেশ করে কাজী মামুনুর রশীদ বলেন, থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম। আমরা দলকে এগিয়ে নিতে নিজেদের ঐক্যবদ্ধ করছি। সাবেক চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের বিস্তর ক্ষতি করেছেন। দলের ইমেজ নষ্ট করেছেন। আমরা দলকে পুনরায় শক্তিশালী করছি।
পার্টি চেয়ারম্যান বেগম রওশন এরশাদ দলের দায়িত্ব নেওয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে জানিয়ে তিনি বলেন, আমরা জাতীয় পার্টিতে তাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি।
জিএম কাদের, মুজিবুল হক চুন্নুর জন্য দলের বেহাল অবস্থা। তাদের নেতৃত্বে দলের নেতাকর্মীদের আর আস্থা নাই। প্রয়োজনে তাদের অন্য কোনো পদের দায়িত্ব দেওয়া হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।