বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায় -তারেক রহমান
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ৪ জুলাই, ২০২৫ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
পটুয়াখালী সংবাদদাতা:
বিএনপি জনগণের প্রত্যাশার নির্বাচন চায় বলে উল্লেখ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বুধবার পটুয়াখালী জিমনেসিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আমরা যদি জনগণের প্রতিনিধিত্ব করতে চাই, তাহলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমরা কৃষকদের জন্য কী করবো, শিক্ষার্থীদের জন্য কী করবো, নারীদের জন্য কী করবো, দেশের স্বাস্থ্য, শিক্ষা, বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে কীভাবে ঢেলে সাজাবো- এসব প্রশ্নের জবাব আমাদের কাছে থাকতে হবে। তা জনগণের কাছে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ- এই শিক্ষাই আমাদের দিয়ে গেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি আমাদের বলে গেছেন, আমাদের দেখিয়ে গেছেন। আমরা জানি, বুঝি, বহুবার তা প্রমাণিত হয়েছে।
তারেক রহমান বলেন, আমাদের দলের নীতি, আদর্শ, লক্ষ্য বা ভবিষ্যৎ পরিকল্পনা- এগুলো শুধু নিজেদের মধ্যে রাখলেই চলবে না, এগুলো নিয়ে যেতে হবে জনগণের কাছে। আজ যেমন আপনারা কাউন্সিলর হিসেবে এখানে একত্রিত হয়েছেন, ঠিক তেমনই বাংলাদেশের জনগণই আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে মূল ভূমিকা রাখে।
তিনি বলেন, আমরা যদি দেশের রাজনীতির দিকে তাকাই, তাহলে বুঝি- আসন্ন জাতীয় নির্বাচনেও জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিএনপি সবসময় জনগণের প্রত্যাশার নির্বাচন চায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)