চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে এনসিপি ও বৈষম্যবিরোধীদের বিক্ষোভ
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এ বিক্ষোভ করছেন তারা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিকেল তিনটায় নগরের খুলশী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এনসিপি ও বৈষমবিরোধী আন্দোলনের নেতারা। তারা বলছেন, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে তারা এসেছেন।
মঙ্গলবার রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাকে গ্রেপ্তার না করে উল্টো এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।