বিএনপি কখনও একদলীয় শাসনে বিশ^াস করে না -ফখরুল
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
বিএনপি কখনও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ^াস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘বিএনপি একদলীয় শাসন কায়েম করতে চায়’- জামায়াতের আমিরের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, বিরোধীদলীয় নেতা কী বলেছেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করলেই ভালো হবে। আমরা শুধু বলতে পারি, আমরা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ^াসী নই।
মির্জা ফখরুল বলেন, জামাত একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দল। তারা গণতন্ত্রে বিশ^াস করে না।
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এ সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।