প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির অপচেষ্টা চলছে: রিজভী
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে একটি মহল বিভিন্ন উসকানির অপচেষ্টা চালাচ্ছে। যা খুবই ইঙ্গিতপূর্ণ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কাকরাইলে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির জন্য শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রয়োজন। সেই নীতির ভিত্তিতেই বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকারপ্রধান ২১ জুন দুইটি দেশ সফরে যাচ্ছেন।
রিজভী অভিযোগ করেন, সরকারের প্রথম বিদেশ সফরকে কেন্দ্র করে দেশের ভেতরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে, যা ষড়যন্ত্রমূলক হতে পারে।
তিনি বলেন, দেশের স্বার্থে আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই, আবার কেউ আমাদের প্রভুও নয়-সবাই বন্ধু। এটি বেগম খালেদা জিয়ার ঘোষিত পররাষ্ট্রনীতির অংশ, যা এখনও অনুসরণ করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।