‘বিএনপি ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখে নতুন বাংলাদেশ গড়তে চায়’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করে নেজামে পার্টিসহ সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন কায়েম করেছিল। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে ‘ইসলামী’ রাজনীতির পথ উন্মুক্ত করেছেন। বিএনপি এখনো সেই উদার রাজনৈতিক চিন্তা ধারণ করে চলছে। আগামী দিনে বিএনপি ইসলামী মূল্যবোধ সমুন্নত রেখে সবাইকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় মন্তব্য করেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাও. একে এম আশরাফুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (গুলশানস্থ বিএনপির কার্যালয়ে বিএনপি নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি আশরাফুল হক বলেন, আগামী দিনে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে ইসলাম ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের বিকল্প হতে পারে না। আগামী দিনে ইসলামী দল ও বিএনপির সমন্বয়ে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন। ইসলামের নামে কেউ কেউ নির্বাচন বানচালের অপচেষ্টা করতে পারে। এজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।