‘আদানির উৎপাদিত বিদ্যুতের ৩৪% কেন আমাদের কিনতে হবে?’
পটুয়াখালী সংবাদাদতা:
হাসিনা সরকার ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পূর্ববর্তী সরকারের সময় দেশের স্বার্থবিরোধী একাধিক চুক্তি করা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের করা আদানি বিদ্যুৎ চুক্তি জনগণ বা দেশের স্বার্থে হয়নি। ঝাড়খ-ে আদানির উৎপাদন করা বিদ্যুতের ৩৪ শতাংশ কেন বাংলাদেশকে কিনতে হবে? এটি দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার সামিল।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) পটুয়াখালী সদর উপজেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করে বলেন, বন্দরের মতো কৌশলগত স্থাপনাগুলো বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ ছিল- যা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারতো। ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকারকে এ ধরনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।
রিজভী দাবি করেন, অতীত সরকারের বিভিন্ন চুক্তি, সিদ্ধান্ত ও দমন-পীড়নের কারণে জনগণের জীবন অসহনীয় হয়ে উঠেছিল। সেসব কারণেই মানুষ পরিবর্তন চেয়েছিল।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।