বিএনপির র্যালিতে খাঁচায় বন্দি ‘শেখ হাসিনা’!
নিজস্ব প্রতিবেদক:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শোভাযাত্রায় খাঁচায় বন্দি অবস্থায় প্রতীকী শেখ হাসিনাকে প্রদর্শন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
গতকাল জুমুয়াবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।
রাজধানীর এই শোভাযাত্রায় দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত করে সাজিয়ে ও বিকৃত চেহারার আকার দিয়ে খাচার ভিতরে ভরে প্রদর্শন করছেন বিএনপির কর্মী সমর্থকরা।
খাঁচার গায়ে একাধিক প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেওয়া হয়েছে। যাতে লেখা- ‘বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম রাক্ষসী’, ‘আমি দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে পালিয়ে যাই’, ‘আমি নিরপরাধ ও নির্দোষ মানুষ গুম করি’, ‘আমি ভারতের সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করি’, ‘আমি নিরপরাধ ছাত্র খুনি’ নানা রকমের বাক্য।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।