‘জামাতের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস’, সিপিএম নেতার অভিযোগ
কংগ্রেসকে আক্রমণ করতে বিজেপির ভাষাই ব্যবহার করছে ভারতের প্রভাবশালী বাম দল সিপিএম। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে উদ্দেশ্য করে সিপিএম শাসিত কেরালার মুখ্যমন্ত্রী বলেছে, জামায়াতে ইসলামীর সঙ্গে হাত মিলিয়ে তারা নির্বাচনে লড়ছে।
কেরালার ওয়ানড় উপনির্বাচনে এখন জোর প্রচার-প্রচারণা চলছে। এর মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্টে পিনারাই বিজয়ন লিখলো, ‘ওয়ানড়ে প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করছেন জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে। এবার কংগ্রেস স্পষ্ট করে বলুক ওদের অবস্থানটা কী? গোটা দেশ জানে জামায়াত মৌলবাদী সংগঠন। গণতান্ত্রিক মূল্যবোধ তাদের নেই।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।