ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট:
বিএনপির নতুন অবস্থান নাকি কৌশলগত চাপ
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে ‘সুবিধা’ বনাম ‘সংযম’- এই দ্বন্দ্ব নতুন নয়। তবে এবার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি ঘোষণাকে কেন্দ্র করে। দলটির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথগ্রহণের পর ট্যাক্স-ফ্রি গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করার কথা জানিয়েছেন। রাজনৈতিক অঙ্গনে এই সিদ্ধান্তকে কেউ দেখছেন নৈতিক বার্তা হিসেবে, কেউ বলছেন- এটি প্রতিদ্বন্দ্বীদের ওপর কৌশলগত চাপ তৈরির উদ্যোগ। শুধু তাই নয়, বিশ্লেষকরা বলছেন, এটি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। যা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং রাজনৈতিক নৈতিকতা, সাংবিধানিক কাঠামো এবং জনপ্রতিনিধিত্বের দর্শন- এই তিনটির সংযোগস্থলে দাঁড়িয়ে নেওয়া একটি অবস্থান।
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত অভিপ্রায়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তারপরও প্রশ্ন হচ্ছে, আইনি কাঠামোয় এই সুবিধার ভিত্তি কোথায়, বাস্তবে এর আর্থিক তাৎপর্য কতটা, আর রাজনৈতিকভাবে এর প্রভাব কত দূর যেতে পারে?
সাবেক আমলা ও প্রশাসন বিশেষজ্ঞ ড. আব্দুস সবুর মনে করেন, রাজনৈতিক বার্তার পাশাপাশি প্রশাসনিক বাস্তবতাও বিবেচনায় নেওয়া দরকার। সংসদ সদস্যরা আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের পাশাপাশি স্থানীয় পর্যায়ে উন্নয়ন তদারকিতে ভূমিকা রাখেন। তাদের চলাচল ও কাজের জন্য কিছু কাঠামোগত সুবিধা প্রয়োজন। তবে বিলাসবহুল সুবিধা নয়- কাজের প্রয়োজনে প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করাই হওয়া উচিত নীতির ভিত্তি।
তিনি আরও বলেন, যদি কোনো রাজনৈতিক দলের সংসদ সদস্য স্বেচ্ছায় কিছু সুবিধা না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি অবশ্যই নৈতিক উচ্চভূমি তৈরি করে। কিন্তু এর পাশাপাশি সরকারেরও উচিত হবে একটি অভিন্ন নীতিমালা প্রণয়ন করা, যাতে ভবিষ্যতে সুবিধা দেওয়া বা না দেওয়ার বিষয়টি দলভিত্তিক সিদ্ধান্তের ওপর নির্ভর না করে, বরং রাষ্ট্রীয় নীতির অংশ হয়।
তিনি আরও বলেন, বিএনপির এই ঘোষণা তাৎক্ষণিকভাবে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। তবে এটি স্থায়ী প্রাতিষ্ঠানিক সংস্কারে রূপ নিতে হলে প্রয়োজন আইনগত স্বচ্ছতা, বাধ্যতামূলক তথ্যপ্রকাশ এবং দলীয় অবস্থানের ধারাবাহিক বাস্তবায়ন। দীর্ঘমেয়াদে টেকসই সংস্কারের জন্য আইন সংশোধন ও জবাবদিহিতার কাঠামো শক্তিশালী করা জরুরি।
রাজনৈতিক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম বলেন, ট্যাক্স-ফ্রি গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণা নিঃসন্দেহে আলোচিত ও তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এটি আইনি বাধ্যবাধকতা নয়; বরং রাজনৈতিক নৈতিকতার প্রকাশ। প্রশ্ন হলো- এটি কি এককালীন বার্তা, নাকি দীর্ঘমেয়াদি সংস্কারের সূচনা?
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












