নবীনগরে বালু উত্তোলনে বাধা দেয়ায় গুলিবিদ্ধসহ আহত ২০
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বি-বাড়িয়া সংবাদদাতা:
নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে রবিবার সকালে বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধসহ মোট ২০ জন আহত হন।
স্থানীয়দের কয়েকজন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসী প্রতিবাদে এগিয়ে যান। ক্ষিপ্ত হয়ে পাশর্^বর্তী রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় একদল ‘বালু সন্ত্রাসী’ আসে এবং এলোপাথাড়ি গুলি চালায়।
তারা জানায় এসময় অনেকে আহত হয়। আহতদের নবীনগর সদর হাসপাতালে নেওয়া হয়, এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানান তারা।
ঘটনার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক এবং নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মোতায়েন করা হলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অনেকে জানান, শাখাওয়াত হোসেন পায়েল নামে পরিচিত একটি সিন্ডিকেট দীর্ঘদিন ‘অবৈধ’ভাবে বালু উত্তোলন করছে।
সরকারি ইজারা পাওয়া ‘মেসার্স সামিউল ট্রেডার্স’ প্রতিষ্ঠানের আড়ালে এই কর্মকা- পরিচালিত হচ্ছে বলেও তারা জানান।
তারা অভিযোগ করেন, প্রতিবাদ করলে গুলি, হামলা ও ভয়ভীতি-এভাবেই সিন্ডিকেটটি এলাকায় ক্ষমতা প্রতিষ্ঠা করেছে। এবং লাগামহীন বালু উত্তোলনের কারণে নদীর তীর ভেঙে যাচ্ছে এবং বসতভিটা হারিয়ে নিঃস্ব হচ্ছে অসংখ্য পরিবার।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। তিনি বলেন, “আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে কৃষিজমি ভাঙনের মুখে পড়ছিল। গ্রামবাসী বাধা দিতে গেলে তাদের ওপর নির্বিচারে গুলি চালানো হলে অনেকেই আহত হন।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ইতোমধ্যেই কয়েকজনের নাম পাওয়া গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেন, বালু মহলের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসনকে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ -স্পিকার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)