সেপ্টেম্বর মাসের জরিপ:
বিএনপিকে ভোট দিতে চায় ৪১ শতাংশ মানুষ
, ০২রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আগামী নির্বাচনে ৪১.৩০ শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ভোট দিতে চায়। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে চায় ১৮.৮০ শতাংশ মানুষ। ইনোভিশন কনসালটিং নামে একটি বেসরকারি গবেষণা সংস্থার মাঠপর্যায়ের সেপ্টেম্বর মাসের জরিপে এ তথ্য উঠে এসেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভসের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল প্রকাশ করে ইনোভিশন কনসাল্টিং প্রকাশ করেছে ‘পিপলস ইলেকশন পালস সার্ভে’-এর রাউন্ড ২-এর দ্বিতীয় অংশের ফলাফল।
জরিপে অংশগ্রহণকারীদের ৫৭.৫ শতাংশ ভবিষ্যৎ সরকারের কাছে আইন-শৃঙ্খলা উন্নয়নের প্রত্যাশা জানিয়েছেন। পণ্যের দাম নিয়ন্ত্রণকেও (৫৪.৬%) তারা বড় অগ্রাধিকার দিয়েছেন। দুর্নীতি হ্রাস এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সংস্কারের দাবি আগের তুলনায় বেড়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বেশিরভাগ উত্তরদাতা ভারত (৭২.২%) ও পাকিস্তানের (৬৯%) সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষে মত দিয়েছে। তবে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে পাকিস্তানের প্রতি আগ্রহ কম, ভারতের প্রতি সমর্থন বেশি দেখা গেছে।
ভোটের সিদ্ধান্তে প্রার্থীর যোগ্যতা (৬৫.৫%) সবচেয়ে বড় প্রভাবক হিসেবে উঠে এসেছে। এরপর রয়েছে প্রার্থীর পূর্ববর্তী কাজ (১৪.৮%) ও দলের প্রতীক (১৪.৭%)। তরুণ ভোটাররা প্রার্থীর কর্মক্ষমতাকে বেশি গুরুত্ব দিলেও প্রবীণরা প্রতীকের প্রতি বেশি ঝুঁকেছেন।
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ বিষয়ে জনমত বিভক্ত। ৪৫.৭৯ শতাংশ মনে করেন, সব দলকে অংশ নিতে দিতে হবে। অপরদিকে ৪৫.৫৮ শতাংশ মনে করেন, বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া উচিত নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বড় অংশ আওয়ামী লীগকে বাদ দেওয়ার পক্ষে মত দিয়েছে।
পরবর্তী সরকার গঠনের উপযুক্ত দল হিসেবে বিএনপিকে বেছে নিয়েছেন ৩৯.১ শতাংশ উত্তরদাতা, জামাতকে ২৮.১ শতাংশ। একইভাবে ৪০ শতাংশ বিশ্বাস করেন, বিএনপির সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি।
এর আগে গত মার্চ মাসে একটি জরিপ করেছিল সংস্থাটি। সেখানে আগামী নির্বাচনে ৪১.৭ শতাংশ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ভোট দিতে চায় আর বাংলাদেশ জামায়াতেকে ভোট দিতে চায় ৩১.৬ শতাংশ। ৫৮ শতাংশ ভোটার চলতি বছরের মধ্যেই নির্বাচন চান। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে চান ১০ শতাংশ মানুষ, যা সেপ্টেম্বরের জরিপে ৪.৮০ শতাংশ বেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি তেলের অতিরিক্ত চাহিদা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজীপুর: ঈদযাত্রায় বৃষ্টির হানা, ২০ কিলোমিটার যানজট
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদে বাড়ি ফেরার পথে নিহত একই পরিবারের ৩ জন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দিলো ছেলে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনলাইন জুয়ায় ৩২ লাখ টাকা আয়, সরিয়ে দেয়া হলো সেই ওসিকে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদকে সামনে রেখে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন পরিশোধ -বিজিএমইএ
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীনের ঈদ উপহারকে নিজেদের বলে চালিয়ে দিলো জামাত, ব্যাখ্যা দিল দূতাবাস
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে না, সড়কমন্ত্রীর দাবি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যানজট নিয়ন্ত্রণে পুলিশ-দলীয় নেতাকর্মীরা কাজ করছে -টুকু
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান থেকে বাংলাদেশিদের দেশে ফেরানো হচ্ছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)