বিএনপিকে ছাড়াও নির্বাচন অংশগ্রহণ মূলক হবে -সালমান এফ রহমান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বিদেশিরা। সরকারও এ ব্যাপারে বদ্ধ পরিকর। তবে বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ায় অনেকের প্রশ্ন এবারের জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহন মূলক হবে কিনা?
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ ব্যাপারে বলেন, অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে তা নয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণ মূলক হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তার নির্বাচনী এলাকা দোহারে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, বিএনপি যখন নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করে তখন আমি অনেক বিদেশিদের সাথে এ ব্যাপারে আলোচনা করেছি। তাদের দাবি অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমি বিদেশিদের বলেছি, নির্বাচন অবাদ ও নিরপেক্ষ হবে তবে শান্তিপূর্ণ হবে কিনা তার নিশ্চয়তা দেয়া যায় না কারণ বিএনপি যেসব কর্মকা- করছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে।
সালমান এফ রহমান দাবি করেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় ছিলো বলেই দেশে অনেক বড় বড় অবকাঠামোর উন্নয়ন সম্ভব হয়েছে। এখন সবার ঘরে ঘরে বিদ্যুৎ আছে। অস্বীকারের সুযোগ নেই আমাদের সবার ব্যক্তিগত জীবনে ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে অনেক উন্নয়ন হয়েছে। তবে বিএনপি নেতারা আসন্ন নির্বাচন বন্ধ করতে না পেরে যে ধরণের ধ্বংসাত্বক জ্বালাও পোড়াও শুরু করেছে তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে বলেও মনে করেন ঢাকা-১ আসনের এই আওয়ামী লীগ প্রার্থী। সেই সাথে জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সহিংসতাকারীদের ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দকরার পরামর্শ দেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।