দেশের অর্থনীতির অভ্যন্তরীণ শক্তি ‘বিশাল’ -পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন যে দেশের অর্থনীতির অভ্যন্তরীণ শক্তি ‘বিশাল’ যা জাতিকে বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করতে চালিত করছে এবং দেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে চালিত করছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির অভ্যন্তরীণ শক্তি প্রচুর এবং আমি এনিয়ে খুবই সন্তুষ্ট।
গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরে এক সাক্ষাৎকারে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।
২০১০ অর্থবছরে দেশের সামগ্রিক বাজেটের আকার ছিল ১,১৩,৮১৫ কোটি টাকা যেখানে এডিপির আকার ছিল ২৮,৫০০ কোটি টাকা। সময়ের সাথে সাথে এবং বিভিন্ন নীতিমালার সফল বাস্তবায়নের ফলে বর্তমান অর্থবছরে বাজেটের আকার ৭,৬১,৭৮৫ কোটি টাকায় পৌঁছেছে, যেখানে এডিপির আকার মোট ২,৬৩,০০০ কোটি টাকা।
বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার ধাক্কার মধ্যে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনীতির অবস্থা সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধকল কাটিয়ে অর্থনীতি এখন ভালো অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যেই একটি সফল উত্তোরণের প্রক্রিয়া চলমান রয়েছে। চাল, শাকসবজি, মাছ ও মাংসের মতো প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ মসৃণ রয়েছে এবং আগামী দিনগুলোতে এটি অব্যাহত থাকবে।
প্রধান সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলো সম্পর্কে মান্নান বেশ উচ্ছ্বসিত। কেননা ডলার সংকটের মধ্যে সরকার আরও ডলার আনতে প্রণোদনা প্রদানের কারণে বর্তমানে অভ্যন্তরীণ রেমিট্যান্সের প্রবাহ বাড়ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক সময় প্রায় ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছিল। বর্তমানে কিছুটা নি¤œ স্তরে থাকলেও এখনও বেশ কয়েক মাসের আমদানি বিল মেটাতে পারার সক্ষমতা রয়েছে। আগামী মাসগুলোতে রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে বলে আশা করা হচ্ছে।
মান্নান বলেন, সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহের কারণে গত মাসে সাধারণ পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি কমেছে এবং আগামী মাসগুলোতে ভোক্তা মূল্য সূচকও কমতে থাকবে।
তিনি এই মৌসুমে একটি শক্তিশালী বোরো ফসল ফলনের উচ্চ আশাবাদ ব্যক্ত করেন এবং যোগ করেন যে গত কয়েক মৌসুমে ধানের ফলন বেশ ভালো হয়েছে।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি) কাজে লাগানোর ক্ষেত্রে বাস্তবায়নকারী সংস্থাগুলোর সক্ষমতা, যেখানে সরকার সর্বোত্তম পর্যায়ে পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে সে বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে মান্নান বলেন, গত ১৫ বছরে কাজের চাপ এবং ব্যয়ের পরিমাণ বহুগুণ বেড়েছে।
তিনি আরও বলেন, ‘উন্নয়ন রাতারাতি ঘটতে পারে না এবং এতে সময় লাগে... বাস্তবায়ন সংস্থার বাস্তবায়ন ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চলছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, স্থানীয়ভাবে অর্থায়নের প্রকল্প ছাড়াও সরকার বিদেশি সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন ক্ষমতা বাড়াতে আরও বড় পদক্ষেপ নেবে।
প্রবৃদ্ধির প্রবণতা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি সমাজে বৈষম্যের অস্তিত্ব সম্পর্কে জানতে চাইলে মান্নান বলেন, যে ধরনের অর্থনৈতিক মডেল এখন দেশে বিরাজ করছে সেখানে বৈষম্য বিলুপ্ত হবে না, কারণ, দেশ উচ্চ প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
বৈষম্য এবং অসমতা দেশের অর্থনীতির বৈশিষ্ট্য উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, এখানে যাদের উচ্চশিক্ষা এবং অর্থের সুযোগ রয়েছে তারা অবশ্যই জীবনে উজ্জ্বল হবেন এবং বিশ্বের অন্যান্য দেশের মতো সমৃদ্ধ হবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।