বিএনপিকে কার কথায় হিংসা করছেন -জয়নুল
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যাদের হাত-পা নেই, পঙ্গু, হাসপাতালে ভর্তি রয়েছে, শরীরে রক্ত নেই, খেতে পারে না, তাদের আন্দোলনের কারণে যে সরকারে আপনি (ইউনূস) এখন বসে আছেন, সে সরকার কেন এখনো টালবাহানা করে যাচ্ছে। বিএনপিকে কার কথায় হিংসা করছেন। এই প্রশ্নটা জনগণ জানতে চায়। আমরা তো হিংসা করি না। আমরা হিংসা করার মানুষও না।
জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও হাসিনা সরকারের আমলে গুম, খুন ও অপহরণে জড়িতদের বিচারের দাবিতে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত প্রতিবাদ সভায় এ কথা বলেন তিনি।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।