নানান সমস্যার মধ্যে আছেন ব্যবসায়ীরা -ফখরুল
দেশের ব্যবসায়ীরা বর্তমানে নানান সমস্যার মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে এখন একটি অন্তর্র্বতী সরকার রয়েছে। রুলার সরকার না থাকায় আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যারা মসজিদ নির্মাণের মতো কাজে এগিয়ে আসেন, তারা নানা সমস্যার মধ্যে আছেন।
ঠাকুরগাঁও শহরের ঐতিহাসিক কাচারি জামে মসজিদের পুনর্র্নিমাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
মসজিদটির পুনর্র্নিমাণের জন্য অর্থ সংগ্রহ করা একটি কঠিন চ্যালেঞ্জ হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, চলমান পরিস্থিতিতে কাজটি কঠিন হলেও আমি বিশ্বাস করি, যেহেতু আল্লাহর ঘরের কাজ, আল্লাহর সাহায্যে আমরা এ কাজ শেষ করতে পারব।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।